এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১৭ আগস্ট, ২০১৪

বিশ্বজগতের বিস্ময়কর এক সৃষ্টি সময় বা কাল (Time) !

প্রাচীনকাল থেকে মানুষ ভেবে আসছে সময় চিরকাল থেকেই চলে এসেছে এবং চিরকাল থাকবে l অর্থাত সময় চিরন্তন একটা ব্যাপার । সময় অনন্ত অসীম ।
কিন্তু বিজ্ঞান বলে সময় অনন্ত অসীম নয় । সময়ের সৃষ্টি হয়েছে একটা নির্দিষ্ট সময় পূর্বে । এবং এটির ধ্বংস হবারও খুব বেশি সম্ভাবনা রয়েছে বা ধ্বংস হবে ।
বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী সময় সৃষ্টি হয়েছে বিগ ব্যাং-এর সময় থেকে । এর পূর্বে কোন সময় ছিল না কারণ তখন সময় তৈরিই হয়নি । অর্থাত বিগ ব্যাং-এর কোন পূর্ব মুহূর্ত ছিল না ।